মে 2018

                                 খেলা                              
বিশ্বকাপে খেলার আশা ছেড়ে দিয়েছেন সালাহ !
বিশ্বকাপে খেলার আশা ছেড়ে দিয়েছেন সালাহ !
৩১ মিনিটের মাথায় চোখে জল নিয়ে মোহাম্মদ সালাহ যখন মাঠ ছাড়ছিলেন তখনই হয়তো নিশ্চিত হয়ে গিয়েছিল লিভারপুলের ভাগ্য। টানা তিন মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে সংঘর্ষের পর কাঁধে চোট পেয়েছেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, চোট পাওয়ার পর সালাহ এখন বিশ্বকাপ নিয়েই অনিশ্চয়তায় ভুগছেন।
চোট পাওয়ার পর মাঠেই চিকিৎসা নিয়ে খেলতে চেয়েছিলেন সালাহ। কিন্তু এক পর্যায়ে মাঠ ছাড়তে বাধ্য হন। সালাহ আশা ছেড়ে দিলেও এখন আশাবাদী মিশরের ফুটবল সংস্থা।
তারা টুইটারে জানিয়েছে, সালাহর কাঁধের লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বিশ্বকাপের আগে আগেই সে ঠিক হয়ে যাবে।
দেশটির ক্রীড়া মন্ত্রী খালেদ আব্দেল-আজিজ ফেসবুকে বলেছেন, ওর সুস্থ হতে দুই সপ্তাহ লাগবে। এখন সে লিভারপুলেই থাকবে, সেখানেই তার পুনর্বাসন হবে। এর পর ইতালিতে সে মিশরীয় দলের শিবিরে যোগ দেবে।
সূত্র: রয়টার্স
 আমরা বিশ্বকাপে সেরা কিংবা ফেবারিট নই : মেসি


আমরা বিশ্বকাপে সেরা কিংবা ফেবারিট নই : মেসি
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপে তার সতীর্থদের বাস্তবতাকে মেনে নেবার আহবান জানিয়ে বলেছেন, রাশিয়ায় সব দলই ভাল। এখানে আর্জেন্টিনা সেরা কিংবা ফেবারিট হিসেবে যাচ্ছেনা।
আর্জেন্টাইন ক্যানাল ১৩’র সাথে এক সাক্ষাতকারে মেসি আরো বলেন, ‘সকলের জানতে হবে রাশিয়ায় আমরা ফেবারিট হিসেবে যাচ্ছিনা। কিন্তু আমাদের দলে দারুণ কয়েকজন খেলোয়াড় আছে যাদের ওপর আস্থা রাখা যায়। যেকোন চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত।
আর্জেন্টিনারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে, আমার সেই বিশ্বাস আছে। আমাদের খেলোয়াড়রা বেশ অভিজ্ঞ ও প্রতিভাবান। তবে আমরা একথা বলতে চাইনা যে আমরাই সেরা। কারণ এটা ঠিক নয়। এখানে বেশ কয়েকটি দলই ভাল। বিশেষ করে ব্রাজিল, স্পেন ও জার্মানির নাম আলাদা করে বলতেই হয়।’
রাশিয়ায় গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া, আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া। মেসি গ্রুপটিকে জটিল হিসেবে আখ্যায়িত করেছেন। বিশেষ করে নাইজেরিয়া আর্জেন্টিনার জন্য সবসময়ই কঠিন প্রতিপক্ষ। নভেম্বরে ক্রাসনোডাতে প্রীতি ম্যাচে মেসি খেলতে পারেনি, ম্যাচটিতে নাইজেরিয়া ৪-২ গোলে জয়ী হয়েছে।
আগামী মঙ্গলবার হাইতির বিপক্ষে আর্জেন্টিনা প্রথম অনুশীলন ম্যাচে মাঠে নামবে। এরপর ৯ জুন জেরুজালেমে ইসরাইলের মুখোমুখি হবে।
প্রত্যাশার চাইতে বেশি উন্নতি নেইমারের
নেইমারের পায়ের চোটের পর প্রত্যাশার চাইতে দ্রুতগতিতে উন্নতি করছেন। অন্তত ব্রাজিলের ফিটনেস কোচ ফ্যাবিও মহাসেরেদজিয়ান তেমনটাই মনে করেন। নেইমার বিশ্বকাপে ভালো ফর্মে থাকবেন বলেও দৃঢ়বিশ্বাস তার।
ব্রাজিল ১৭ জুন সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলার মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে। নেইমারকে সে খেলায় পাওয়াই হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য।
ফ্যাবিও বলেন, ‘নেইমার প্রত্যাশার চাইতে অনেক ভালোভাবে সেরে উঠছেন। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত তিনি আরো একটি মাস গ্রুপের সঙ্গে অনুশীলন করবেন। সে তৈরি হয়ে উঠবে। সে ইতোমধ্যেই বল নিয়ে অনুশীলন করছে। ড্রিবলিং করছে এবং এখন আমরা তাকে নিয়ে পরবর্তী পর্যায়ের অনুশীলনের চেষ্টা চালাচ্ছি।’
সেলেচাওরা যে ৩ ও ১০ জুন ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে, তা নেইমারের জন্য বেশি আগাম হয়ে যাবে। যদিও ব্যাপারটি এখনো নিশ্চিত হয়নি।
ফিটনেস কোচ এ প্রসঙ্গে বলেন, ‘সে এই খেলাগুলোয় অংশ নিবে কিনা সে প্রত্যাশার ব্যাপারে আমি মন্তব্য করতে পারি না। সে খুবই উঁচু পর্যায়ে খেলে এবং সে আমাদের সাহায্য করার জন্য বিস্ময়কর সব ব্যাপার ঘটাতে পারে। যদিও আমরা জানি না তার কত সময় দরকার।’
গত বছরের আগস্টে স্পেনের বার্সেলোনা থেকে ২২ কোটি ২০ লাখ ইউরোয় প্যারিসের ক্লাব পিএসজিতে আসেন নেইমার। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে ফরাসি লিগে মার্শেইয়ের বিপক্ষে খেলতে গিয়ে ডান পায়ের পাতায় আঘাত পান ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তারপর থেকে অস্ত্রোপচার এবং শুশ্রূষার মধ্যে থাকা নেইমার পিএসজির হয়ে আর খেলতে পারেননি। তবে তিনি রাশিয়া বিশ্বকাপে নিজের দেশের হয়ে খেলতে মরিয়া।
জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমারও জানান নেইমার ধীরে ধীরে তার স্বাভাবিক খেলায় ফিরছেন। বিশ্বের সবচাইতে দামি এ ফুটবলারের মার্চে হওয়া অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া লাসমার আরো বলেন, ‘পরবর্তী পদক্ষেপ হলো পুরো দলের একসঙ্গে অনুশীলন এবং এরপর ম্যাচ খেলা। সবকিছুই করা হচ্ছে তার জন্য, যাতে করে সে সহজ হতে পারে।’
চার বছর আগে নিজেদের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপেও তাকে শেষদিকে দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয়েছিল। সেবার কোয়ার্টার ফাইনালে তিনি পিঠে আঘাত পান এবং তার অনুপস্থিতিতে ব্রাজিল বিপর্যয়ের মধ্যে পড়েছিল।
ব্রাজিল সেই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি এবং সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের হার দিয়ে দুর্ভাগ্যের ষোলোকলা পূর্ণ হয়।


বন্দুকধারীর গুলিতে ক্রিকেটার ধনাঞ্জয়ার বাবা খুন
অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার ধনাঞ্জয়া ডি সিলভার বাবা রঞ্জন ডি সিলভা। শুক্রবারই (২৫ মে) ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল ধনাঞ্জয়ার। কিন্তু হঠাৎই ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। বাবা হারালেন এই লঙ্কান ক্রিকেটার।
রঞ্জন ডি সিলভা স্থানীয় রাজনীতিবিদ। একজন কাউন্সিলর তিনি। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় রাজধানী কলম্বোর রতমালানায় খুন হন ধনাঞ্জয়ার বাবা। ঘটনার তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষে অফিসিয়াল ভাবে জানানো হয়, ২৬ বছর বয়সী ধনাঞ্জয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে নিজেকে সড়িয়ে নিয়েছেন। তবে ধনাঞ্জয়ার বদলি হিসেবে কারও নাম ঘষোণা করা হয়নি।
কিছুদিন আগে লড়াই করে টেস্ট দলে নিজের জায়গা প্রতিষ্ঠিত করেছেন ধনাঞ্জয়া। গেল বছরের শেষে ভারতের বিপক্ষে দিল্লি এবং এ বছরে শুরুতে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেন তিনি। দেশের হয়ে ১৩টি টেস্ট, ১৭টি ওয়ানডে ও ৭টি টি-টুয়েন্টি খেলেছেন ধনাঞ্জয়া। এ বছরই টেস্টে নিজের ১০০০ রান পূরণ করেন তিনি।

মেসির দৃষ্টিনন্দন জোড়া গোল, বার্সেলোনার সহজ জয়


স্পোর্টস ডেস্ক
 প্রকাশিত: ০৯:৪৬ এম, ১৭ সেপ্টেম্ব

মেসি শুধু বাম পায়ে খেলেন, ডান তার অচল- নিন্দুকদের কাছ থেকে প্রায়ই শোনা যায় এমন কথা। কথাটি যে পুরোপুরি ভুল তা নয়, তবে মাঠে মেসির ডান পা যে ঠিক পুরোপুরি নিষ্ক্রিয় থাকে না- সেটিই যেনো তিনি প্রমাণ করলেন নতুন মৌসুম শুরুর আগে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে।

শেষ প্রস্তুতি ম্যাচে স্প্যানিশ ক্লাব জিরোনার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। ডি-বক্সের বাইরে থেকে দুইটি দর্শনীয় গোল করেছেন মেসি, একটি ডান পায়ে, অন্যটি বাম পায়ে। বার্সার পক্ষে অন্য গোলটি করেছেন চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখ থেকে ফেরা ফিলিপে কৌতিনহো।

ম্যাচে গোলের তালাটা প্রথম ভেঙেছিলেন কৌতিনহোই। ম্যাচের ২১ মিনিটের সময় মাঝমাঠ থেকে আসা বল নিয়ন্ত্রণ নিয়ে বুদ্ধিদীপ্ত পাসে ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের উদ্দেশ্যে পাস বাড়িয়ে দেন মেসি। সেই বল ধরে নিজে গোলের চেষ্টা না করে ডি-বক্সের ভেতরে ফাঁকায় দাঁড়িয়ে থাকা কৌতিনহোকে দেন এবারই বার্সায় যোগ দেয়া ত্রিনকাও। আলতো করে পা ছুঁইয়ে বল জালে প্রবেশ করান কৌতিনহো।

দ্বিতীয় গোলের দেখা মেলে প্রথমার্ধের একদম শেষদিকে। এবার কৌতিনহো বল বাড়িয়ে দেন মেসিকে। কিন্তু ডি-বক্সের বাম পাশে হওয়ায় বাম পায়ের মেসির জন্য খানিক উল্টোই ছিল সেটি। তবে তাতে কোনো সমস্যাই হয়নি তার। বল ধরে ঘুরে গিয়ে ডান পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।