Most Popular

Put your ad code here

কুড়িগ্রাম

নীলফামারীর খবর

খেলাধুলা ক্রিকেট

চাকরির খবর আপডেট

স্বাস্থ্য

বাস স্কিন

শিক্ষা

তরুণীকে আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৪

 জেলা প্রতিনিধি  গাইবান্ধা
 প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক তরুণীকে (২০) দুইদিন ধরে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শিববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ফরিদপুর জেলার চক হরিরামপুর গ্রামের ওই তরুণী গোবিন্দগঞ্জে আসেন। এ সময় কয়েকজন যুবক তাকে গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। সেখানে দুইদিন আটকে থাকার পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কৌশলে পালিয়ে ওই তরুণী সরাসরি গোবিন্দগঞ্জ থানায় উপস্থিত হন। এ সময় তার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।গ্রেফতাররা হলেন- চাষকপাড়া গ্রামের আনোয়ারুলের ছেলে শাহাদৎ হোসেন (২০), নাচাই কোচাই (ফুলবাড়ী) গ্রামের রহমান সরকারের ছেলে জহুরুল সরকার (২৬), পৌরসভার বোয়ালিয়া (নয়াপাড়া) গ্রামের আব্দুল হামিদের ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫) ও থানাপাড়া (কসাইপাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে জাহিদ হাসান (২৭)।

একই অভিযোগে পলাতক রয়েছে চাষকপাড়া গ্রামের পচু মিয়ার ছেলে আনারুল (৩২), কুড়িপাড়া (শিববাড়ি) গ্রামের সুনিলের ছেলে নবানুসহ (৩২) অজ্ঞাত কয়েকজন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

 

কুড়িগ্রামে নদ-নদীতে আবারও পানি বৃদ্ধি, ডুবে গেছে নিম্নাঞ্চল

 জেলা প্রতিনিধি  কুড়িগ্রাম

 প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০

পানির ধুরুম ধারাম শব্দোত হামার ঘুম ভাঙে। ঘুম থাকি জাগি দেহি ঘরের ধাপড়ি ভাঙার মুকোত। ঘর সরাইতে না সরাইতে একটা ধাপড়ি ভাঙি চলি যায় নদীত। গ্রামোত শুরু হয় চিল্লাচিল্লি। আইত থাকি সগাই ভাংগাভাংগিত। এলা হামরা কোনটাই যামো বাহে।

এভাবেই বলেছিলেন, কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের বলদিয়া গ্রামের পঞ্চান্ন বছর বয়সী ছকিনা বেগম। স্বামী হারা ৪ সন্তানের জননী ছকিনা পরিবারের সদস্যদের নিয়ে কোথায় গিয়ে আশ্রয় নেবেন জানেন না। একে একে ওই এলাকার ২০টি বাড়ি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে আরও ২০টিরও অধিক বাড়ি। ভাঙনে দিশেহারা মানুষজন বাড়ি ঘর ভেঙে নিয়ে উঁচু বাধে ও রাস্তায় অবস্থান করছে।উজানের ভারী বৃষ্টিপাতের ঢলে কুড়িগ্রামে আবারও পানি বৃদ্ধি পেয়ে নদ-নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে এসব এলাকার আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল। পানি বাড়ার সাথে সাথে তীব্র হয়ে উঠেছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তার ভাঙন। পর পর ৫ম দফা বন্যায় নদী পাড়ের মানুষজন ফসল হারানোর পাশাপাশি ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে।

Kurigram

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সরেজমিনে যাত্রাপুরের বলদিয়া গ্রামে গিয়ে ছকিনার মতো অনেকেরই একই পরিস্থিতির চিত্র দেখা যায়।

 

বিদায়বেলায় মেসির জন্য সুয়ারেজের আবেগী বার্তা

 স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২০

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় পরিবারের মতোই হয়ে গেছিলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। মাঠের বন্ধুত্ব ছাপিয়ে পারিবারিকভাবেও একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন নিবিড়ভাবে। দুই পরিবারের মধ্যকার বন্ধন খুবই দৃঢ়।

কিন্তু হুট করেই সেই বন্ধনে টান লাগল। দীর্ঘ ছয় বছর বার্সেলোনায় থাকার পর ক্লাব ছাড়তে বাধ্য হলেন সুয়ারেজ। নতুন করে নাম লিখিয়েছেন স্পেনের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে। স্বাভাবিকভাবেই প্রিয় বন্ধুর বিদায়ে আবেগাক্রান্ত হয়ে পড়েছেন লিওনেল মেসি। শুক্রবার এক বার্তায় তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বার্সা কিংবদন্তি।সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক বিশদ বার্তায় তিনি লিখেছেন, ‘আমি এরই মধ্যে কল্পনা করতে শুরু করে দিয়েছিলাম (সুয়ারেজকে ছাড়া কেমন হবে সময়) কিন্তু যখন আমি আজ ড্রেসিংরুমে গেলাম, এটা সত্যিই আমার কাছে অবিশ্বাস্য ঠেকেছে। মাঠ ও মাঠের বাইরে তোমার সঙ্গে সময় না কাটিয়ে থাকা আমার জন্য অনেক বেশি কঠিন হতে চলেছে।’

‘আমরা সবাই তোমাকে অনেক বেশি মিস করব। আমরা একসঙ্গে অনেক বছর খেলেছি, অনেক লাঞ্চ ও ডিনারের সঙ্গী ছিলাম। অনেক মুহূর্ত রয়েছে যা আমরা কোনোদিনও ভুলব না, একসঙ্গে কাটানো সময়গুলো কিছুতেই ভোলা সম্ভব নয়।’

 অবশেষে মহাকাশে শুরু হচ্ছে টম ক্রুজের শুটিং

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০


হলিউডের অ্যাকশন সুপারস্টার টম ক্রুজ। তার স্টান্ট পাগলামি নিয়ে নতুন করে বলার কিছু নেই। তার সাহসিকতা ভক্তদের মাঝে তাকে পরিচয় করিয়ে দিয়েছে ‘ডেয়ারডেভিল’ নামে। চলতি বছরের মে মাসে টম তার পরবর্তী সিনেমার জন্য স্পেস এক্সের সহায়তায় মহাকাশে শুটিংয়ের ব্যাপারে মহাকাশ ভিত্তিক বিজ্ঞানিক সংস্থার নাসার সঙ্গে কথা বলেছিলেন।

যদিও সেই সময় ব্যাপারটি নিয়ে অনেকেই হাসাহাসি করেছিলেন এটি এক অদ্ভুত প্রস্তাব বলে আখ্যা দিয়ে।তবে নামটি যখন টম ক্রুজ, তার কাছে অদ্ভূত বা অসম্ভব বলে কিছুই যেন নেই। নাসার সহযোগিতায় মহাকাশে শুটিংয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছেন টম।

বুধবার এনএমই তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, ‘অবশেষে সব আলোচনা থামিয়ে ২০২১ সালের অক্টোবরে মহাকাশে শুটিং শুরু করবেন টম ক্রুজ। নাসার সহায়তায় তার স্বপ্ন পূরণ হচ্ছে। প্রকল্পটি দৃশ্যমান করার জন্য কাজ চলছে। স্পেস শাটল আলমানা টুইটারে নিশ্চিত করেছেন যে কমান্ডার মাইকেল লোপেজ দ্বারা চালিত অ্যাক্সিয়াম স্পেস ২০২১ সালের অক্টোবরে ক্রুজ এবং লিমেনকে নিয়ে যাত্রা করবে একটি পর্যটন মিশনে। সেখানে চলবে সিনেমার শুটিংয়ের কাজ।’

নাসায় অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করা জিম ব্রিডেনস্টাইন এক বিবৃতিতে জানান, ‘স্পেস স্টেশনের এই ছবিতে টম ক্রুজের সঙ্গে কাজ করতে পেরে নাসা দারুণ খুশি! আমাদের নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের এই ধরনের উচ্চ বিলাসী উদ্যোগকে সত্যে রূপান্তরিত করার জন্য মজবুত মিডিয়াগুলো এবং সুপারস্টারদের এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়।’

প্রায় ২০০ মিলিয়ন বাজেটের এই সিনেমাটির গল্পের অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন মিশন ইম্পসিবল ডিরেক্টর ক্রিস্টোফার ম্যাককিয়ারি ক্রুজ। আরও আছেন ডগ লিমেন এবং পিজে ভ্যান স্যান্ডউইজক।

অভিষেক বচ্চনের বিপরীতে দুই নায়িকা

বিনোদন ডেস্ক
 প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০


বলিউডের রাতারাতি সাফল্যের দেখা পাননি অভিষেক বচ্চন। পরিশ্রম-চেষ্টা সবকিছু মিলিয়ে বলিউডে আজকের এই অবস্থানে তিনি। সিনেমায় নানা সময় নানা চরিত্রে অভিনয় করে পরিচালকদের চোখে সব সময় আলাদা অবস্থানে থাকতেন জুনিয়র বচ্চন।

অনুরাগ কাশ্যপের ‘মনমারজিয়া’-তে অভিনয় করে পেয়েছিলেন দর্শকের ভালোবাসা। তার সাম্প্রতিক ওয়েব শো ‘ব্রেথ : ইন দ্য শেডো’-তেও অসাধারণ কাজ করছেন তিনি।

সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, দীনেশ বিজনের পরবর্তী প্রযোজনায় কাজ করতে যাচ্ছেন জুনিয়র বচ্চন। অভিষেকের সঙ্গে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ইয়ামি গৌতম। সাথে নিমরত কৌরও এই চলচ্চিত্রের অংশ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তারা প্রতিবেদনে আরও প্রকাশ করেছে, ইতিমধ্যেই সিনেমাটির গল্প দারুণ পছন্দ করেছেন অভিষেক।ছবিতে দু'জন নায়িকা থাকবেন। ইয়ামি গৌতমকে ছবিটির জন্য অনেক আগেই চুক্তিবদ্ধ করা হয়েছিল। এখন নিমরত কৌরকে চুক্তিতে আনার জন্য কাজ করা হচ্ছে।

সিনেমাটির প্লট সম্পর্কে এখনও তেমন করে কিছু জানা যায়নি। তবে সিনেমাটি একটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে গড়ে ওঠা বলে নিশ্চিত হওয়া গেছে।

ছয় মাস পর শুটিংয়ে মিম, নায়ক তাহসান


বিনোদন প্রতিবেদক
 প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০

করোনার কারণে দীর্ঘ ছয় মাস ঘরবন্দী হয়ে ছিলেন। আর সবার মতো তারও ভয় আর শংকায় কেটেছে দিন। অবশেষে সবকিছু স্বাভাবিক হচ্ছে। প্রাণ ফিরে আসছে শোবিজেও। পুরোদমেই চলছে নাটক-সিনেমার শুটিং। গতকাল ২১ সেপ্টেম্বর ঘোষণা এসেছে, সবকিছু অনুকূলে থাকলে ১৬ অক্টোবর থেকে খুলবে সিনেমা হল।

এমন সুখবরের মুখেই শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রায় ছয় মাস পর শুটিং করছি। অভিজ্ঞতাটা একেবারেই অন্যরকম। ভয় কাজ করছে আবার ভালোও লাগছে সেই পুরনো দিনগুলোতে ফিরতে পেরে। এতদিন বাসায় থেকে থেকে সবকিছুতেই একটা আলস্য চলে এসছিলো।তিনি জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর থেকে ‘হ্যালো বেবী’ শিরোনামের একটি নাটকের শুটিং শুরু করেছেন তিনি। এটি নির্মিত হচ্ছে ভালোবাসা দিবসের জন্য। পরিচালক কাজল আরেফিন অমি। এখানে মিমের নায়ক হিসেবে দেখা যাবে তাহসান খানকে।

পাশাপাশি মিম খবর দিলেন শিগগিরই নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। একটি ওয়েব ফিল্মেও কাজের কথা হচ্ছে। ব্যাটেবলে মিললে চলতি বছরেই এগুলোর কাজ শুরু করবেন তিনি।

See National Security Intelligence NSI Job Circular 2020




BD Jobs Careers is promising popular job circular and education portal website in Bangladesh. Our main aim to help jobless people who is fining deserve job. We always trying to publish all types latest job circular news including all bank jobs circular 2020, government jobs circular news, private jobs and international jobs information, career tips and tricks, public and jobs exam result and share faithful career build up resources etc. if you want to more thing please reply in comments box. Connect with us as a like Facebook page and join the group for getting more job circular update


ধর্ম

বিজ্ঞান ও প্রযুক্তি

সাহিত্য ও কবিতা

ইত্যাদি

রংপুর top 10

অন্যান্য

tv