বিদায়বেলায় মেসির জন্য সুয়ারেজের আবেগী বার্তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২০
স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় পরিবারের মতোই হয়ে গেছিলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। মাঠের বন্ধুত্ব ছাপিয়ে পারিবারিকভাবেও একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন নিবিড়ভাবে। দুই পরিবারের মধ্যকার বন্ধন খুবই দৃঢ়।
কিন্তু হুট করেই সেই বন্ধনে টান লাগল। দীর্ঘ ছয় বছর বার্সেলোনায় থাকার পর ক্লাব ছাড়তে বাধ্য হলেন সুয়ারেজ। নতুন করে নাম লিখিয়েছেন স্পেনের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে। স্বাভাবিকভাবেই প্রিয় বন্ধুর বিদায়ে আবেগাক্রান্ত হয়ে পড়েছেন লিওনেল মেসি। শুক্রবার এক বার্তায় তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বার্সা কিংবদন্তি।সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক বিশদ বার্তায় তিনি লিখেছেন, ‘আমি এরই মধ্যে কল্পনা করতে শুরু করে দিয়েছিলাম (সুয়ারেজকে ছাড়া কেমন হবে সময়) কিন্তু যখন আমি আজ ড্রেসিংরুমে গেলাম, এটা সত্যিই আমার কাছে অবিশ্বাস্য ঠেকেছে। মাঠ ও মাঠের বাইরে তোমার সঙ্গে সময় না কাটিয়ে থাকা আমার জন্য অনেক বেশি কঠিন হতে চলেছে।’
‘আমরা সবাই তোমাকে অনেক বেশি মিস করব। আমরা একসঙ্গে অনেক বছর খেলেছি, অনেক লাঞ্চ ও ডিনারের সঙ্গী ছিলাম। অনেক মুহূর্ত রয়েছে যা আমরা কোনোদিনও ভুলব না, একসঙ্গে কাটানো সময়গুলো কিছুতেই ভোলা সম্ভব নয়।’


Post A Comment:
0 comments so far,add yours