অবশেষে মহাকাশে শুরু হচ্ছে টম ক্রুজের শুটিং

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০


হলিউডের অ্যাকশন সুপারস্টার টম ক্রুজ। তার স্টান্ট পাগলামি নিয়ে নতুন করে বলার কিছু নেই। তার সাহসিকতা ভক্তদের মাঝে তাকে পরিচয় করিয়ে দিয়েছে ‘ডেয়ারডেভিল’ নামে। চলতি বছরের মে মাসে টম তার পরবর্তী সিনেমার জন্য স্পেস এক্সের সহায়তায় মহাকাশে শুটিংয়ের ব্যাপারে মহাকাশ ভিত্তিক বিজ্ঞানিক সংস্থার নাসার সঙ্গে কথা বলেছিলেন।

যদিও সেই সময় ব্যাপারটি নিয়ে অনেকেই হাসাহাসি করেছিলেন এটি এক অদ্ভুত প্রস্তাব বলে আখ্যা দিয়ে।তবে নামটি যখন টম ক্রুজ, তার কাছে অদ্ভূত বা অসম্ভব বলে কিছুই যেন নেই। নাসার সহযোগিতায় মহাকাশে শুটিংয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছেন টম।

বুধবার এনএমই তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, ‘অবশেষে সব আলোচনা থামিয়ে ২০২১ সালের অক্টোবরে মহাকাশে শুটিং শুরু করবেন টম ক্রুজ। নাসার সহায়তায় তার স্বপ্ন পূরণ হচ্ছে। প্রকল্পটি দৃশ্যমান করার জন্য কাজ চলছে। স্পেস শাটল আলমানা টুইটারে নিশ্চিত করেছেন যে কমান্ডার মাইকেল লোপেজ দ্বারা চালিত অ্যাক্সিয়াম স্পেস ২০২১ সালের অক্টোবরে ক্রুজ এবং লিমেনকে নিয়ে যাত্রা করবে একটি পর্যটন মিশনে। সেখানে চলবে সিনেমার শুটিংয়ের কাজ।’

নাসায় অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করা জিম ব্রিডেনস্টাইন এক বিবৃতিতে জানান, ‘স্পেস স্টেশনের এই ছবিতে টম ক্রুজের সঙ্গে কাজ করতে পেরে নাসা দারুণ খুশি! আমাদের নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের এই ধরনের উচ্চ বিলাসী উদ্যোগকে সত্যে রূপান্তরিত করার জন্য মজবুত মিডিয়াগুলো এবং সুপারস্টারদের এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়।’

প্রায় ২০০ মিলিয়ন বাজেটের এই সিনেমাটির গল্পের অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন মিশন ইম্পসিবল ডিরেক্টর ক্রিস্টোফার ম্যাককিয়ারি ক্রুজ। আরও আছেন ডগ লিমেন এবং পিজে ভ্যান স্যান্ডউইজক।

অভিষেক বচ্চনের বিপরীতে দুই নায়িকা

বিনোদন ডেস্ক
 প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০


বলিউডের রাতারাতি সাফল্যের দেখা পাননি অভিষেক বচ্চন। পরিশ্রম-চেষ্টা সবকিছু মিলিয়ে বলিউডে আজকের এই অবস্থানে তিনি। সিনেমায় নানা সময় নানা চরিত্রে অভিনয় করে পরিচালকদের চোখে সব সময় আলাদা অবস্থানে থাকতেন জুনিয়র বচ্চন।

অনুরাগ কাশ্যপের ‘মনমারজিয়া’-তে অভিনয় করে পেয়েছিলেন দর্শকের ভালোবাসা। তার সাম্প্রতিক ওয়েব শো ‘ব্রেথ : ইন দ্য শেডো’-তেও অসাধারণ কাজ করছেন তিনি।

সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, দীনেশ বিজনের পরবর্তী প্রযোজনায় কাজ করতে যাচ্ছেন জুনিয়র বচ্চন। অভিষেকের সঙ্গে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ইয়ামি গৌতম। সাথে নিমরত কৌরও এই চলচ্চিত্রের অংশ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তারা প্রতিবেদনে আরও প্রকাশ করেছে, ইতিমধ্যেই সিনেমাটির গল্প দারুণ পছন্দ করেছেন অভিষেক।ছবিতে দু'জন নায়িকা থাকবেন। ইয়ামি গৌতমকে ছবিটির জন্য অনেক আগেই চুক্তিবদ্ধ করা হয়েছিল। এখন নিমরত কৌরকে চুক্তিতে আনার জন্য কাজ করা হচ্ছে।

সিনেমাটির প্লট সম্পর্কে এখনও তেমন করে কিছু জানা যায়নি। তবে সিনেমাটি একটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে গড়ে ওঠা বলে নিশ্চিত হওয়া গেছে।

ছয় মাস পর শুটিংয়ে মিম, নায়ক তাহসান


বিনোদন প্রতিবেদক
 প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০

করোনার কারণে দীর্ঘ ছয় মাস ঘরবন্দী হয়ে ছিলেন। আর সবার মতো তারও ভয় আর শংকায় কেটেছে দিন। অবশেষে সবকিছু স্বাভাবিক হচ্ছে। প্রাণ ফিরে আসছে শোবিজেও। পুরোদমেই চলছে নাটক-সিনেমার শুটিং। গতকাল ২১ সেপ্টেম্বর ঘোষণা এসেছে, সবকিছু অনুকূলে থাকলে ১৬ অক্টোবর থেকে খুলবে সিনেমা হল।

এমন সুখবরের মুখেই শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রায় ছয় মাস পর শুটিং করছি। অভিজ্ঞতাটা একেবারেই অন্যরকম। ভয় কাজ করছে আবার ভালোও লাগছে সেই পুরনো দিনগুলোতে ফিরতে পেরে। এতদিন বাসায় থেকে থেকে সবকিছুতেই একটা আলস্য চলে এসছিলো।তিনি জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর থেকে ‘হ্যালো বেবী’ শিরোনামের একটি নাটকের শুটিং শুরু করেছেন তিনি। এটি নির্মিত হচ্ছে ভালোবাসা দিবসের জন্য। পরিচালক কাজল আরেফিন অমি। এখানে মিমের নায়ক হিসেবে দেখা যাবে তাহসান খানকে।

পাশাপাশি মিম খবর দিলেন শিগগিরই নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। একটি ওয়েব ফিল্মেও কাজের কথা হচ্ছে। ব্যাটেবলে মিললে চলতি বছরেই এগুলোর কাজ শুরু করবেন তিনি।

Share To:

বিডি স্বাধীন১৯৭১.কম

Post A Comment:

0 comments so far,add yours